নৈহাটিতে বিজেপি করার অপরাধে কর্মীকে বেধড়ক মার, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

নৈহাটিতে বিজেপি করার অপরাধে কর্মীকে বেধড়ক মার, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৪ মার্চ, নৈহাটিতে বিজেপি করার অপরাধে কর্মীকে বেধড়ক মার শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ নৈহাটির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস-কে বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে এক নম্বর বিজয়নগর লজেন্স কারখানা সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে নৈহাটি থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

জানা যায়, বিজেপি করার অপরাধে শাসকদলের দুষ্কৃতীরা এর আগেও সঞ্জয়ের ওপর হামলা চালিয়েছে এমনই অভিযোগ করলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। অপরদিকে এই অভিযোগ ভিত্তিহীন শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য, এই অভিযোগ করছে এমনই জানালেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি স্বাস্থ্য দপ্তরের নৈহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলর সনদ দে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top