তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, মাদার তৃণমূলের মারে রক্তাক্ত ৪ যুব তৃণমূল কর্মী

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, মাদার তৃণমূলের মারে রক্তাক্ত ৪ যুব তৃণমূল কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৫ মার্চ, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তীর বিহারী মোড় এলাকা। মাদার তৃণমূল ও যুব তৃণমূলের সংঘর্ষে রক্তাক্ত চার যুব তৃণমূল কর্মী। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার বিহারী মোড়ে।

আহতরা হলেন মোশারফ পিয়াদা (৪৮), আব্দুল সালাম মোল্লা (৪২), রেজাউল মন্ডল (৩৭) ও আমান সরদার (২২)। সূত্রের খবর, গতরাতে বাসন্তীর পিয়ারি মোড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে চার যুব তৃণমূল কর্মীর পথ আটকে দাঁড়ায় কয়েকজন মাদার তৃণমূলের কর্মীরা। এরপর তাদের লক্ষ্য করে বোমাবাজি করতে থাকে মাদার তৃণমূলের কর্মীরা। শেষে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় তারা। তাদের মারে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলের লুটিয়ে পড়ে চার জন যুব তৃণমূল কর্মী। এরপর তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। আর সেখানে একজনের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসক তাকে স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ-বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান আহতের পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top