
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৫ মার্চ, গোটা কুলটি শহরকে কার্যত সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হল। স্থানীয় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় গোটা কুলটি এলাকায় মোট ১৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন অপরাধ দমন থেকে শুরু করে নানান বিষয়ে নজরদারি চালানো হবে এই ক্যামেরাগুলোর মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন উৎসবে যেমন দুর্গাপূজার বিসর্জন, মহরম সহ বিভিন্ন শোভাযাত্রায় নজর রাখা যাবে। ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রেও বিশেষ ভুমিকা নেবে এই সিসিটিভি ক্যামেরাগুলো।


















