দুর্গাপুরের এক কারখানায় হঠাৎ ফাঁকা প্লাস্টিকের বস্তায় আগুন লেগে আতঙ্কের সৃষ্টি

দুর্গাপুরের এক কারখানায় হঠাৎ ফাঁকা প্লাস্টিকের বস্তায় আগুন লেগে আতঙ্কের সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৫ মার্চ, দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার একটি কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে।তাদের প্রচেষ্ঠায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার আর আই সি প্লটে ফার্নেসে ব্যবহৃত কোয়ার্জ পাথর, ক্রোমাইট ও গ্রাফাইট দিয়ে মিশ্রিত বস্তুতে আগুন লেগে যায়। প্রচুর পরিমাণে ফাঁকা প্লাস্টিকের বস্তা থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কারখানার উপরের এডবেস্টারের ছাউনি আগুনে পুড়ে যায়।আর আই সি প্লটের পাইওনিয়ার ইনফেক্স নামে ক্ষুদ্র শিল্পের এই সেডের ভিতর বন্ধ থাকায় নেভাতে কিছুটা দেরি হয়। বেশ কিছু মেশিন ও বস্তা সহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কারখানার ম্যানেজার অভিজিৎ ভাদুড়ি।
দমকলের আধিকারিক শান্তি রায় এর বক্তব্য, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আসে। দমকলের দুটি ইঞ্জিন আনতে হয় আগুন ঘন্টা খানেকের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top