নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৫ মার্চ, সীমান্ত রোডে হঠাৎ ট্রাক উল্টে জখম হল খালাসী ও চালক।বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সংগ্রামপুর ঘোজাডাঙ্গা সীমান্ত রোডে ঘটনাটি ঘটেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে নয়ানজুলিতে পড়ে যায় সিমেন্ট বোঝাই ট্রাকের উপর। তার জেরে গুরুতর জখম হয় চালকও খালাসি।
আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়, আজ বৃহস্পতিবার সকালবেলায় সিমেন্ট বোঝাই ট্রাক কলকাতা থেকে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে যাচ্ছিল। তারপর ইছামতি ব্রিজের সীমান্ত রোডে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।তারপর নয়ানজুলিতে পড়ে যায় ঘটনাস্থলে।এই ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।


















