লকডাউন অমান্য করা মানুষদের সচেতন করতে রাস্তার উপর রং-তুলি দিয়ে সাবধান বাণী লিখলেন ষাটোর্ধ নবীন পন্ডিত

লকডাউন অমান্য করা মানুষদের সচেতন করতে রাস্তার উপর রং-তুলি দিয়ে সাবধান বাণী লিখলেন ষাটোর্ধ নবীন পন্ডিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল, লকডাউন অমান্য করে যারা রাস্তায় ঘোরাফেরা করছেন সেসব মানুষকে সচেতন করতে তুলি নিয়ে রাস্তায় চন্দ্রকোনার চিত্রশিল্পী।চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় চিত্রশিল্পী, ষাটোর্ধ নবীন পন্ডিত, করোনা সচেতনতা ও লকডাউন নিয়ে এবার সাধারণ মানুষকে সচেতন করতে চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড় সহ গুরুত্বপূর্ণ রাজ্যসড়কের উপরে রং তুলি নিয়ে করোনা লকডাউন নিয়ে সাবধান বাণী সহ ছড়া লিখে নজর কাড়লেন।

“বিশ্বত্রাস করোনা কেউ বাইরে বেরোবে না”,”লকডাউন মানব করোনা ভাইরাস তাড়াবো” সহ একাধিক সাবধান বাণী যেমন রয়েছে তেমনই “ছোট ছেলেরা সব বাবাকে বলো বাইরে বের না হতে, বাইরে আছে করোনা ভাইরাস জীবন যাবে তাতে” এরকম একাধিক ছড়াও লিখেছে নিজে থেকেই।পেশায় চিত্রশিল্পী নবীন বাবু। এবয়সেও ছবি আঁকায় নিপুণ, চন্দ্রকোনায় রয়েছে একাধিক ছাত্রও।দরিদ্র পরিবার, রং-তুলি নিয়ে পরিবারের হাল সামলাচ্ছেন এরকম একজন ব্যক্তির করোনা সচেতনতায় অভিনব চিন্তাভাবনাকে কুর্নীশ জানাল শহরবাসী।মানুষ এখনও লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোচ্ছে তাদের নজরে আনতেই রাস্তার উপর করোনা সচেতনতার এই বাণী লিখলেন নবীন বাবু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top