
৩ এপ্রিল, গত ১৫ তারিখ পর্যন্ত লকডাউন চলাকালীন রেল পরিষেবা বন্ধ ছিল।কিন্তু তারপর তা স্বাভাবিক হবে বলেই জানা যায়, তাই সম্ভবত যারা বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের টিকিট বুকিং-এর প্রয়োজন।কিন্তু বহুদিন ধরে এ সম্পর্কে নানান সন্দেহ ছিল মানুষের।অনেকেই অনেক কিছু ভুয়ো কথা প্রচার করেছিলেন।তবে এবার এ নিয়ে সমস্ত সন্দেহ দূর হল।পরিষ্কার জানা গেল, ১৫ এপ্রিলের পর যারা যারা বাইরে যাবে তাদের জন্য অনলাইনে দূরপাল্লার ট্রেনের বুকিং চলছে।আইআরসিটিসি’র ওয়েবসাইট বা অ্যাপ মারফত ট্রেনের টিকিট কাটা যাচ্ছে।
কিন্তু এখনও টিকিট কাটা গেলেও টিকিটের চাহিদা খুব কম।তবে কেন্দ্রীয় সরকার যদি ফের লক ডাউনের দিন বৃদ্ধি করে তাহলে ট্রেনের টিকিটের মূল্য ফেরত পেয়ে যাবেন যাত্রীরা, জানাল আইআরসিটিসি।আইআরসিটিসি’র এক আধিকারিক জানান, “টিকিট কাটার অপশন আছে। কিন্তু টিকিট কাটার লোকের সংখ্যা অনেক কম।” উদাহরণ হিসাবে তিনি জানাচ্ছেন দার্জিলিং মেল বা পদাতিকে প্রতি এক মিনিটে অন্তত ৩টি টিকিট বুকিং হয়ে যায়। কিন্তু ৩০ মিনিটেও একটি টিকিট বুকিং হচ্ছেনা”। তবে টিকিটের টাকা যেহেতু ফেরত পাওয়া যাবে তাই অনেকেই নিশ্চিন্ত হয়ে টিকিট কাটায় সাহস পেয়েছেন।জানা যায়, এই ব্যবস্থা চালুই ছিল। কারণ ১২০ দিন আগে থেকেই টিকিট বুকিং করা যায়। কিন্তু লকডাউনের জেরে মানুষের মনে এ নিয়ে অনেক ভয় ও সন্দেহ রয়ে গিয়েছে।



















