নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস ২৯ ডিসেম্বর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হচ্ছে নির্মাণকাজ

নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস ২৯ ডিসেম্বর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হচ্ছে নির্মাণকাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দুর্গাপুজো বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার পর চলতি বছরের একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষ হওয়ার আগেই সেই ঘোষণার বাস্তব রূপ দিতে চলেছে রাজ্য সরকার। আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে।
রাজ্যের প্রশাসনিক প্রধানের হাত ধরেই ভিত পুজোর পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ। নিউটাউনে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই দুর্গা অঙ্গন তৈরি হলে দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতি, শিল্পকলা ও পর্যটনের এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছে প্রশাসন।
নিউটাউনে হিডকোর তত্ত্বাবধানে গড়ে উঠবে এই ‘দুর্গা অঙ্গন’। প্রকল্পটির নির্মাণ ব্যয়ের জন্য প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি বছরের অগাস্ট মাসে এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকে হিডকো। সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৭ সালের মধ্যেই দুর্গা অঙ্গনের নির্মাণ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top