নিজস্ব সংবাদদাতা ,ভাঙড় , ২৩ শে মার্চ :রক্ত মাখা গাড়ি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ভাঙড়ের কাশিপুর থানার কৃষ্ণমাটি খালপাড় এলাকার ঘটনা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি সাদা ট্যাক্সি পড়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় ট্যাক্সির গেট খুলে উঁকি মারতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়ির মধ্যে রক্তের ছোপ ছোপ দাগ এর পাশাপাশি একাধিক মদের বোতল পড়ে রয়েছে। ঘটনার পর কাশিপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে শুরু করেছে ওই এলাকায়। খবর পেয়ে ওই গাড়ির চালক এর পরিবার ও ঘটনাস্থলে আসে। গাড়ি চালক বাবলু সিং এর দাদা সুরোজ সিংয়ের দাবি এই এলাকা থেকে তাদের বাড়িতে একটা ফোন যায়। সেই ফোন মারফত তারা জানতে পারে তাদের গাড়ি এখানে পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এই এলাকায় আসে। ঘটনার পর থেকে তারা নিজেরাও আতঙ্কিত। কারণ হিসেবে বলছে ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না গাড়ি চালক অর্থাৎ সুরোজ সিংয়ের দাদা বাবলু সিং কে। তাদের দাবি সোনাগাছির 18 নম্বর ওয়ার্ড থেকে কয়েক জন যাত্রি এই ট্যাক্সি ভাড়া করেছিল। তারাই এই এলাকায় নিয়ে এসে মারধর করে বাবলু সিং কে। ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না গাড়ি চালক বাবলু সিং কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দুই ঘণ্টা পর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
রক্ত মাখা গাড়ি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়
রক্ত মাখা গাড়ি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















