বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কাঁকসা ,২৫ শে মার্চ :কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের অজয় পল্লীর বাসিন্দা ও বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে ।গতকাল নিজের গ্রামে একটি মিটিং সেরে বিজেপি কর্মী অমল মন্ডল নিজের বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় জনা কয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এছাড়াও নানা ভাবে তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। 

সোমবার কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
বিজেপিও নেতা রমন শর্মা বলেন যারা হুমকি দিয়েছে তাদের কর্মীকে তারা এটা বলেছে যে বিজেপি আসছে এবং আমরাই বিজেপি করবো । সুতরাং তৃণমূল কর্মীরা এটা বুঝে নিয়েছে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে তারাই বিজেপিতে ঢুকে বিজেপি করবে। আমরা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি যাতে দোষীরা শাস্তি পায়। তবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না ।আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসছে তাই যারা এই সন্ত্রাস করে যাচ্ছে তাদের কে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো বলে হুঁশিয়ারি দিয়েছেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top