বিনোদন -;রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির তালিকায় নিজের নাম যুক্ত করেছেন সূর্যকুমার যাদব। দেশের মাটি থেকে বিশ্বকে গর্বিত করে ভারতের ক্রিকেটকে বিশ্বসেরা করেছেন তিনি। রবিবার হয়ত রান পাননি, তবে জয়ী হয়েছেন ১৪০ কোটি ভারতীয়ের মন। বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে সঙ্গে আরও এক বড় সুখবর দিয়েছেন ক্যাপ্টেন স্কাই। প্রথমবার বাবা হতে চলেছেন ভারতের অধিনায়ক।
রবিবার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে স্ত্রী দেবিশার সঙ্গে একটি ছবি পোস্ট করে ভারত অধিনায়ক লিখেছেন, “কামিং সুন বেবি।” ছবি দেখেই ভক্তরা অনুমান করেছেন, খুব শিগগিরই পরিবারে নতুন সদস্য আসছে। অনেকে বলছেন, হবু সন্তানই হয়তো সূর্যকুমারের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। একই বছরে ক্যাপ্টেনের জীবনে এসেছে জোড়া সুখবর। সমাজমাধ্যমে এই খবর শেয়ার করার পর সূর্যকুমার এবং দেবিশা শুভেচ্ছার বন্যায় ভেসে গেছেন। অসংখ্য মানুষ বিশ্বকাপ জয়ের পাশাপাশি হবু সন্তানের জন্যও তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
দেবিশা শেট্টি একজন নামী নৃত্যশিল্পী। ২০১৬ সালে সূর্যকুমারের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। ২০২৬ সাল সূর্যকুমারের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে—বিশ্বকাপ জয় এবং পিতৃত্বের খুশির জোড়া মুহূর্তে ভরা বছর।



















