গণনার দু’দিন পরই ইডির তলব, ফের জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ

গণনার দু’দিন পরই ইডির তলব, ফের জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – হাতে আর মাত্র দু’দিন। তারপরই শুরু হতে চলেছে চলতি বছরের বিধানসভা নির্বাচনের গণনা। ভোটপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে, আপাতত অপেক্ষা ফলাফলের। তবে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেও থেমে নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ভোটের ফল ঘোষণার পরই তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।
এর আগেও এই মামলায় একাধিকবার রথীন ঘোষকে তলব করা হয়েছিল। এমনকি তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছিল ইডি। তবে সেই সময় তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা দেননি। পরে তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন জানান, ভোটপর্ব শেষ হওয়ার পর তাঁকে ডাকা হোক। সেই আবেদন মেনে নিয়েই নতুন করে এই তলব করা হয়েছে।
উল্লেখ্য, আগামী সোমবার রাজ্যে ভোট গণনা হবে। তার মাত্র দু’দিন পরই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই মামলায় এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রথীন ঘোষ। ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুর দফতর ও বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা।
ফল ঘোষণার ঠিক পরেই এই নতুন তলবকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top