সরকারি বাসে বদলাচ্ছে রঙ, নীল-সাদার বদলে এবার গেরুয়া— ঘোষণা পরিবহণমন্ত্রীর

সরকারি বাসে বদলাচ্ছে রঙ, নীল-সাদার বদলে এবার গেরুয়া— ঘোষণা পরিবহণমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -;রাজ্যের সরকারি বাসে আসতে চলেছে নতুন রঙের ছোঁয়া। দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তে আগামী দিনে নতুন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে রাঙানো হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই সরকারি সিলমোহর পড়ল।

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পরিবহণমন্ত্রী। সরকারি বাসের রঙ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে সরকার বদলের সঙ্গে সরকারি বাসের রঙেও পরিবর্তন এসেছে। তাঁর বক্তব্য, বামফ্রন্ট সরকারের আমলে সরকারি বাসের রঙ ছিল লাল। পরে ২০১১ সালে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সেই রঙ বদলে নীল-সাদা করা হয়।

পরিবহণমন্ত্রীর দাবি, বর্তমান সরকারও নতুন ভাবনার প্রতীক হিসেবে সরকারি বাসের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর কথায়, গেরুয়া ত্যাগ ও আদর্শের প্রতীক। সেই ভাবনা থেকেই নতুন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে আনা হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নতুন বাসগুলিতে এই রঙ ব্যবহার করা হবে।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রঙের সরকারি বাস ধাপে ধাপে রাস্তায় নামানো হবে এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top