আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে তারকেশ্বর ধাম, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে তারকেশ্বর ধাম, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – হুগলির তারকেশ্বর মন্দিরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগামী দিনে তারকেশ্বর ধামকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার তারকেশ্বরের উন্নয়নের প্রতি যথাযথ গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক তীর্থস্থান অবহেলিত ছিল। এবার সেই পরিস্থিতির পরিবর্তন করে উজ্জয়িনীর মহাকাল এবং কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বর ধামকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হবে। পাশাপাশি শ্রাবণী মেলাকেও জাতীয় স্তরের মেলায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বরে আসেন। তাঁদের সুবিধার জন্য স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, ওআরএস, সরকারি সহায়তা কেন্দ্র, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। প্রশাসন ও পুলিশকে এবারের শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী জানান, আবহাওয়া অনুকূলে থাকলে পরিবহণ দফতরের হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উত্তরপ্রদেশে কাঁওয়ার যাত্রার সময় যে ধরনের আয়োজন করা হয়, তা থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানকে যুক্ত করে একটি ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য আগামী দুই বছরে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর দাবি, সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারকেশ্বর ধামের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top