ভারত-সহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তালিকায় চিন, কাতার ও ইরাকও

ভারত-সহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তালিকায় চিন, কাতার ও ইরাকও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


আন্তর্জাতিক ডেস্ক: ভারত-সহ চারটি দেশের বাণিজ্যিক জাহাজের যাতায়াতের জন্য হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল ইরান। ভারত ছাড়াও চিন, কাতার এবং ইরাকের জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেছে তেহরান।

ইরানের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আমদানি করে ইরান। সেই কারণেই ভারতীয় জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, চিনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার আশাতেই সে দেশের বাণিজ্যিক জাহাজগুলিকেও হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আমির হায়াত মোগহাদাম সোমবার ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top