ঋত-শিবিরে কি এবার মদন মিত্র? গোপন বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা

ঋত-শিবিরে কি এবার মদন মিত্র? গোপন বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – গত কয়েক মাসে বাংলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বহু নেতা তাঁর সঙ্গ ছেড়েছেন। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, কামারহাটির বিধায়ক মদন মিত্রও কি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’-এ যোগ দিতে চলেছেন? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এই জল্পনার সূত্রপাত হয়েছে সন্দীপন সাহার বাবা তথা এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে মদন মিত্রের বৈঠককে ঘিরে। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে তালতলায় সন্দীপন সাহার বাড়িতে গিয়ে প্রায় দু’ঘণ্টা স্বর্ণকমল সাহার সঙ্গে আলোচনা করেন মদন মিত্র। পাশাপাশি, সন্দীপন সাহার সঙ্গেও ফোনে তাঁর কথা হয়েছে বলেও রাজনৈতিক মহলে চর্চা চলছে।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় বড় ভাঙন দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক সমীকরণকে ঘিরে আলোচনা আরও জোরদার হয়েছে। ঠিক এমন সময়ে মদন মিত্রের এই বৈঠক নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মদন মিত্র ও স্বর্ণকমল সাহার দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। একজন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী, অন্যজন পরিবহণ ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সেই পুরনো সম্পর্কের কারণেই এই সাক্ষাৎ হয়েছে, নাকি এর নেপথ্যে রয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ— তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

উল্লেখ্য, মদন মিত্রের দলবদল নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও, রাজনৈতিক মহল এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top