নিজস্ব সংবাদদাতা ,কলকাতা ,২৪ শে মার্চ :নিউটাউন থাকদারি তে আইটি কর্মীর রহস্য মৃত্যু।ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ।পায়ের কাছে পরে মোবাইল ফোন।এক মাস ধরে ভাড়া থাকতো।ঘটনা স্থলে নিউটাউন থানার পুলিশ।মৃতের নাম লাকি অধিকারি(মেয়ে)।বাড়ি বাগদা এলাকায়। ডাইরিতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা।
আজ সকালে অফিস থেকে বাড়ির মালিক কে ফোন করে জানায় সে ফোন ধরছে না ।এর পর বাড়ির মালিক বারবার ডাকা সত্ত্বেও কোন সাড়া না পেয়ে দরজা খুলতে গেলে দেখা যায় ভিতর থেকে বন্ধ।এর পর জানলা দিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে লাকি।এর পর নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃত দেহ এর পাশ থেকে একটি ডাইরি ও পায়ের কাছে মোবাইল উদ্ধার হয়।ডাইরিতে সুইসাইড নোট উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর।মৃত্যুর আগে লাকি কারোর সাথে কথা বলছিল কিনা বা তার সাথে কোনো রাগারাগি হওয়ার কারণে এই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে।সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।



















