বাংলার বিধানসভা ভোট: বিজেপিতে তৎপরতা, প্রার্থী তালিকা চূড়ান্তের পথে

বাংলার বিধানসভা ভোট: বিজেপিতে তৎপরতা, প্রার্থী তালিকা চূড়ান্তের পথে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – বাংলার বিধানসভা ভোটের দিন ঘোষণার অপেক্ষার মধ্যে দিল্লিতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। একের পর এক বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ১৫০টি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে বিজেপি। বৃহস্পতিবারও কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে J. P. Nadda-র বাসভবনে। রাজনৈতিক মহলের মতে, খুব শিগগিরই বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।
শনিবার কলকাতার ঐতিহাসিক Brigade Parade Ground-এ সভা করবেন প্রধানমন্ত্রী Narendra Modi। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পরিস্থিতি পর্যালোচনা করেছে, যার পর রাজনৈতিক মহলে জোর জল্পনা, আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে।
দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে নাড্ডার বাসভবনে প্রাথমিক আলোচনা চলছে। বুধবার রাতের বৈঠকের পর বৃহস্পতিবার দুপুরেও কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার প্রায় ১৫০টি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। দুপুরের বৈঠকে বাকি আসনগুলির প্রার্থী নিয়েও পরবর্তী পরিকল্পনা আলোচিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই বাংলার প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তিনি বলেন, “তৃণমূলকে হারানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বিজেপি। প্রার্থী তালিকা ইমমমেটিরিয়াল। উপরে পদ্ম, নীচে নরেন্দ্র মোদি।” তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিসর্জনের নির্বাচন’ হবে। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভাকে তিনি ‘ঐতিহাসিক’ বলেও উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঘোষণা ঘনিয়ে আসতেই প্রার্থী নির্বাচন, সাংগঠনিক প্রস্তুতি এবং বড় জনসভা—সব মিলিয়ে বিজেপি শিবিরে বাড়ছে নির্বাচনী তৎপরতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top