৪০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে রেকর্ড গড়তে চলেছে মালদার সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী

৪০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে রেকর্ড গড়তে চলেছে মালদার সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৯ জানুয়ারি, ৪০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে সর্বকালের রেকর্ড গড়তে চলেছে মালদার সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী। তাদের দাবি, রাজ্য তো বটেই দেশের কোথাও এত উচ্চতার প্রতিমা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। লিমকা বুক অফ্ রেকর্ডসে নাম তুলতে চান সদস্যরা। জেলায় দেবী দুর্গা, কালী এমনকী লক্ষ্মীর উচ্চতাও দীর্ঘ করা হয়েছে। তাহলে বিদ্যার দেবীই বাদ থাকে কেন। তাই উদ্যোক্তারা এবার জেলায় এই প্রথম ৪০ ফুটের সরস্বতী গড়ার পরিকল্পনা করেন।

জানা গিয়েছে, পরিচালনায় সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী থাকলেও এই বাগদেবীর পুজো আসলে সর্বজনীন। এলাকার হিন্দু-‌মুসলিম সকলে একসঙ্গে দেবীর আরাধনায় অংশ নিয়ে থাকেন। ৫৩ বছর ধরে সকলে মিলে এই পুজো করে আসছেন। মালদা শহর থেকে ১২ কিলোমিটার দূরে ইংলিশবাজার থানার ফুলবাড়িয়া এলাকার ব্রাক্ষ্ণণপাড়ায় এবার দেখা যাবে এই প্রতিমা। উদ্যোক্তাদের দাবি, শুধু জেলায় নয়, গোটা রাজ্য তথা দেশে দৃষ্টি আকর্ষণ করবে তাঁদের পুজো। জানা গেছে, শিল্পী শিতেশ মন্ডল দক্ষতার সঙ্গে প্রতিমার গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি এই প্রতিমা উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল-‌সহ অন্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top