“দিলীপ ঘোষ একটা পাগল” : জ্যোতিপ্রিয় মল্লিক

“দিলীপ ঘোষ একটা পাগল” : জ্যোতিপ্রিয় মল্লিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৩১ শে জানুয়ারি : “দিলীপ ঘোষ একটা পাগল।পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে উল্টোপাল্টা বকছে। বিজেপি বাংলাকে বেপথে পরিচালিত করছে। বাংলাকে আসামের পরিস্থিতি তৈরী করছে। আমরা তা কোনদিনও করতে দেবো না।

আর অন্যদিকে রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন।রাজ্যপাল তার সীমা লঙ্ঘন করছেন।রাজ্যপালের উচিত ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া।এবার পাড়ায় গেলে জনগণ আটকাবে রাজ্যপালকে। রাজ্যপাল নিজেকে হাস্যকৌতুকের জায়গায় নিয়ে যাচ্ছে।”

আগামী ৪ ঠা ফেব্রুয়ারি CAA এবং NRC-র প্রতিবাদে বনগাঁয় জনসভা করতে আসছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নেত্রী আসার আগে বনগাঁ পৌরসভার মিটিং হলে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি সভাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top