
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ৬ ই ফেব্রুয়ারি : ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলো আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে. ঘটনাটি ঘটে বুধবার বার রাতে. ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে. জানা যায় বার্নপুর ওয়াগন কলোনির বাসিন্দা সুকুন মিশ্রা তার আড়াই বছরের পুত্র সুশান্ত মিশ্রা কে সর্দি কাশি নিয়ে সোমবার আসানসোলের একটি বেসকারি হাসপাতালে ভর্তি করেন.এবং বুধবার বিকেলে শিশুটির মৃত্যু হয়. মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে আসেন. ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়. পরিবারের তরফে চিকিৎসা গাফিলতির অভিযোগ তোলে. ঘটনা স্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।



















