
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি, ফারাক্কায় ব্রিজ ভাঙ্গার পূর্নাঙ্গ তদন্তের দাবী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার দাবী মানুষ মারা গেছে। সেটাই বড় কথা। এত মানুষের মৃত্যর কারন জানতে তদন্ত জরুরি। এত বড় কেন্দ্রীয় প্রকল্পের কি ভাবে এটা ঘটল তা জানা জরুরি।রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙ্গা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ এদিন বলেন, যাদের মাথায় কাটমানি ঘোরে তারাই কাটমানির কথা বলছে বলে অভিযোগ দিলীপ ঘোষের।ভিক্ষা চাই না, কুকুর সামলাও। এবার শাহিন বাগ ও পার্ক সার্কাসের আন্দোলন কে এ ভাবেই ব্যাখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ বারাসাত আদালতে হাজিরা দিতে এসে তিনি বলেন, দিল্লীতে ভোট মিটেছে। এবার রাস্তা ছাড়ার জন্য পথ খুঁজতেও অমিত শাহের বাড়ি যাচ্ছে।পার্ক সার্কাস ও তাই করছে।তাই আমি আবারও বলছি কিছু অশিক্ষিত মানুষকে বিরিয়ানি খাইয়ে বসানো হয়েছে।এর আগে দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূল নেতা সুব্রত মুখার্জীর ভয়ে ঠক ঠক করে কাঁপা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,যারা দুর্নীতিগ্রস্ত তারাই ভয় পায়। তার আরো সংযোজন,আমি লাঠি ধরলে তৃণমূল বলে তলোয়ার ধরেছে,তলোয়ার ধরলে বলে বন্দুক ধরেছে,আর বন্দুক ধরলে বলে কামান ধরেছে।পশ্চিমবঙ্গে শনির দশা চলছে,আর তার জন্যই নানা রকমের পুজো অর্চনা,ধর্মাচারণ, ভালোই যুক্তি দিলীপের।



















