‘নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত-পাক সম্পর্কে কোনও উন্নতির সম্ভবনা নেই’, বললেন পাকিস্তানের ক্রিকেটার

‘নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত-পাক সম্পর্কে কোনও উন্নতির সম্ভবনা নেই’, বললেন পাকিস্তানের ক্রিকেটার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৬ ফেব্রুয়ারি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন ভারত-পাক সম্পর্কে কোনও উন্নতির সম্ভবনা নেই। কারণ সর্বদা নেতিবাচকতাকে প্রশ্রয় দিয়ে থাকেন তিনি। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

ভারত-পাক ক্রিকেট সম্পর্কের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জাতীয় দলের প্রাক্তন সুপারস্টার বললেন, “যতদিন মোদী ক্ষমতায় থাকবে, আমার মনে হয়না পাকিস্তান ভারতের কাছ থেকে সদ্ব্যর্থক কোনও বার্তা পাবে। আমরা প্রত্যেকেই, অনেক ভারতীয়ও জানি মোদী কেমনভাবে চিন্তা করেন। নেতিবাচক চিন্তাভাবনা করে থাকেন উনি সবসময়ে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top