
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৭ শে ফেব্রুয়ারি : ভাঙড়ের পর বারুইপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। নিরাপত্তারক্ষীকে তুলে নিয়ে গিয়ে মুখের ভেতরে বন্দুক ঢুকিয়ে মারধর।বুধবার রাত একটার সময় চাম্পাহাটি মেইন রোডের ধারে অবস্থিত সোনার দোকানে ডাকাতির চেষ্টা। যদিও শাটার ভাঙলেও ভিতরে ঢুকতে পারিনি ডাকাত দলটি। পুলিশ ফাঁড়ি থেকে কুড়ি মিটার দূরত্বে ডাকাতির চেষ্টাযর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কে ব্যবসায়ীরা।


















