ছাগলকে কামড়ানোর অভিযোগে পথ কুকুরকে ধারালো অস্ত্রের কোপ

ছাগলকে কামড়ানোর অভিযোগে পথ কুকুরকে ধারালো অস্ত্রের কোপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ২৭ শে ফেব্রুয়ারি : বীরভূমের সিউড়ির এড়িকেশন দপ্তরের ভেতর সকালবেলা স্থানীয় মানুষজন দেখতে পাই হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় একটি কুকুর পড়ে রয়েছে। কাছে গেলে বোঝা যায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাকে। স্থানীয় সূত্রে জানা যায় ইরিকেশন দপ্তরের এক কর্মচারী ধারালো অস্ত্রের কোপ দিয়েছে কুকুরটিকে। যদিও তার খোঁজ করা হলে সেখানে পাওয়া যায়নি তাকে। তার স্ত্রী জানাই তাদের বাড়ির ছাগলকে কামড়ে দেওয়ার জন্যই প্রতিশোধ নিতে কুকুরটিকে এইভাবে ধারালো অস্ত্রের কোপ দিয়েছে। স্থানীয় মানুষরা কুকুরটিকে উদ্ধার করে বীরভূমের সিউড়ি পশু হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পশু হাসপাতালে চিকিৎসাধীন ওই কুকুরটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top