নিমতায় অস্ত্র কারখানার হদিশ,গ্রেফতার দুই

নিমতায় অস্ত্র কারখানার হদিশ,গ্রেফতার দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা, ২৭ শে ফেব্রুয়ারি :  নিমতায় অস্ত্র কারখানার হদিশ। বামাল সমেত গ্রেফতার দুই। গতকাল রাতে নিমতার শ্রী দুর্গা পল্লীতে অস্ত্র কারখানার হদিশ পায় সিআইডি। এরপরে স্থানীয় নিমতা থানাকে সঙ্গে নিয়ে ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুলাল সরকার ও প্রকাশ গাইনকে গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে খবর, বছর ৬০ -এর দুলাল সরকার শ্রী দুর্গা পল্লীতে একটি বাড়িতে ভাড়া থাকত। ওই বাড়ির নিচের অংশে বেআইনি ভাবে অস্ত্র তৈরি হত। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দমদমের বাসিন্দা প্রকাশ অস্ত্র কিনতে আসে। সে সময়ই সিআইডির আধিকারিকেরা নিমতা থানার পুলিশকে নিয়ে ওই বাড়িতে হানা দিয়ে বামাল সমেত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। আসন্ন পুরভোটের আগে নিমতায় অস্ত্র কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমতায় অস্ত্র কারখানার হদিশের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। দুই বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকলেও এলাকাবাসি ও বাড়ির মালিকের দাবি, অপারেশনের যন্ত্রপাতি তৈরির কথা বলে বাড়ি ভাড়া নেয়। কিন্তু সেখানে যে সবার আড়ালে এই সব হত তা তারা জানতেন না। তাদের আরও দাবি, দুলাল সরকার বা তার পরিবারের কেউ পাড়ার কারো সঙ্গে মিশত না। এমনকি কোন রকমের কথাও বলত না। সারাক্ষণ দরজা বন্ধ করে রাখত। এদিন ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। নিমতায় অস্ত্র কারখানা হদিশের ঘটনায় ঘটনাস্থলে এলাকার সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এদিন তিনি বাড়ির মালিক সহ এলাকাবাসির সাথে কথা বলেন। এমনকি ধৃত দুলাল সরকারের স্ত্রী-র সঙ্গেও কথা বলেন তিনি। এদিন তিনি জানান, যারা অস্ত্র তৈরিতে মদত দিত তাদের গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, ভোটের দিন যদি এই অস্ত্র নিয়ে কাউকে দেখা যায় তাহলে তাকে বুঝে নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top