ফুচকার মশলায় মিলল ‘মলের’ জীবাণু! বন্ধ হয়ে যেতে পারে বাঙালির প্রিয় ‘ফুচকা’

ফুচকার মশলায় মিলল ‘মলের’ জীবাণু! বন্ধ হয়ে যেতে পারে বাঙালির প্রিয় ‘ফুচকা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৯ ফেব্রুয়ারি, ফুচকা খেতে কার না ভালো লাগে, মেয়েদের তো বিশেষভাবে ফুচকা খুবই প্রিয়।তবে এবার ফুচকাপ্রেমীদের জন্য আসতে চলেছে দুঃখের খবর। কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে ফুচকায় মলের জীবাণু রয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাহবুব কবীর (অতিরিক্ত সচিব)।

ফুচকার প্রায় সমস্ত দোকান রাস্তার ধারে এরফলে বিশেষ কোনোরকম পরিস্কার পরিচ্ছন্নতা নেওয়া হয়না। তাছাড়া রাস্তার সমস্ত ধুলো এসে পড়ে সেই ফুচকার মধ্যে।সেই ফুচকা খেয়ে অনেকেই অসুস্থও হয়ে পড়েন।আর তার জেরে বাংলাদেশে বেশ কিছু ফুচকার দোকান বন্ধ করা হয়েছে।এ খবর পাওয়ার পর ভারতেও এমনটা করা হবে কিনা তা নিয়ে অনেকেই সংশয়ের মধ্যে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top